শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশে  মার্কিন নাগরিকদের জন্য পরামর্শ দূতাবাসের

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে  মার্কিন নাগরিকদের জন্য পরামর্শ দূতাবাসের
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ ৭ এপ্রিল (সোমবার) দুপুর পৌনে ২টার দিকে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেওয়া হয়।
পোস্টে লেখা হয়েছে, গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে ৭ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে, বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা শহরের কেন্দ্রীয় স্থানে এই বিক্ষোভ জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ৭ এপ্রিল তারিখে দুপুরের পর জনসাধারণের জন্য সেবা সীমিত রাখবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য পরামর্শে বলা হয়েছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে হলেও তা উত্তেজনাপূর্ণ ও সহিংস রূপ নিতে পারে। তাই জনসমাগম এড়িয়ে চলুন এবং আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করুন এবং স্থানীয় খবরাখবর নিয়মিত পর্যবেক্ষণ করুন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম