শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দাম্পত্য কলহের গল্পে হানিফ সংকেতের ঈদের নাটক

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ২১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাম্পত্য কলহের গল্পে হানিফ সংকেতের ঈদের নাটক

প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারের ঈদের নাটকের নাম ‘ঘরের কথা ঘরেই থাক’। নাটকটি ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে।

শাহেদ ও সুমী স্বামী-স্ত্রী, তাদের পরিবারে প্রায় প্রতিদিনই দাম্পত্য কলহ লেগেই থাকে। প্রতিদিন তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশিরা অতিষ্ঠ। শাহেদ কিছুটা শান্ত প্রকৃতির। বন্ধু-বান্ধবদের সঙ্গে সে এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করে। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দিতে থাকে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে সমস্যা আরো বাড়ে। তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান। দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। এইসব নিয়েই গড়ে উঠেছে ‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকের কাহিনী।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল, সাদিয়া তানজিন, রত্না, শামীম আহমেদ, নজরুল ইসলামসহ আরো অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব।
নাটকটি ঈদের দিন রাত ৮ টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

এটিএন কর্তৃপক্ষ জানায়, যেহেতু তিনি শুধুমাত্র আমাদের চ্যানেলের জন্যেই নাটক নির্মাণ করেন। তাই ঈদের দিনের শত ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা পরিবার নিয়ে এই নন্দিত নির্মাতা’র নাটক দেখতে বসেন। কারণ তার নাটক সবসময়ই পারিবারিক নাটক হয়, যা শিক্ষণীয় এবং বক্তব্যধর্মী। তাই আমাদের বিশ্বাস বরাবরের মত এবারও এসময় এটিএন বাংলার নাটকটি দর্শকের ভালো লাগবে’।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম