শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘তোমারে পাইতাম যদি’ প্রকাশ করলেন রাব্বি আর লায়লা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ২৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘তোমারে পাইতাম যদি’ প্রকাশ করলেন রাব্বি আর লায়লা

‘আখ ক্ষেতে ছাগল বন্দী’ শিরোনামের গানটি গেয়ে রীতিমত সাড়া ফেলেন সুলতানা ইয়াসমিন লায়লা। আর আমি তো ভালা না ভালা লইয়া থাইকো’ গান দিয়ে আলোচনায় আসেন কামরুজ্জামান রাব্বি। এই দুইয়ে মিলে এবার নতুন গান প্রকাশ করলেন।

‘তোমারে পাইতাম যদি’ শিরোনামের এই গানটি নতুন বছর উপলক্ষে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হল। গীতিকার তারেক আনন্দের কথায় গানটি সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা

গান প্রসঙ্গে লায়লা বলেন, ‘এর আগে আমাদের দুজনের একসঙ্গে গান প্রকাশ হয়নি। এটিই রাব্বির সঙ্গে আমার প্রথম দ্বৈত গান। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’

কামরুজ্জামান রাব্বি বলেন, ‘সুন্দর কথামালার গান। সুরও হয়েছে মিষ্টি। আশা করছি শ্রোতা হৃদয়ে গেঁথে থাকবে আমাদের নতুন গানটি।

গীতিকবি তারেক আনন্দ বলেন, লায়লা ও রাব্বির গায়কী মাথায় রেখেই গানটি লেখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।‘

সুরকার এমএমপি রনি বলেন, ‘ফোক গানে এই মুহূর্তে দুজনই সেরা শিল্পী। তাদের অনেক গান শ্রোতাপ্রিয়তা হয়েছে। আশা করছি নতুন এই গানটিও সবার ভালো লাগবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম