শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে: সেনাবাহিনীর কমান্ড

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে: সেনাবাহিনীর কমান্ড

সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে। রোববার আর্মি অফিসারদের উদ্দেশে এ কথা বলেছে দেশটির সেনাবাহিনীর কমান্ড।

বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন শেষ হয়েছে। সিরিয়ার একজন কর্মকর্তা যিনি এই পদক্ষেপের সঙ্গে অবগত ছিলেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন।

এদিকে সিরিয়ার বিদ্রোহীরা বলেছে, দেশটির রাজধানী দামেস্ক ‘এখন আসাদ মুক্ত’।

এর আগে সেনাবাহিনীর কোনো বাধা ছাড়াই বিদ্রোহী যোদ্ধাদের রাজধানীতে প্রবেশের খবরে বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন। বার্তা সংস্থা রয়টার্স দুই সিনিয়র সিরিয়ান কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, একটি বিমানে চড়ে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন তা জানা যায়নি। লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেই উড়োজাহাজে বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।

বিদ্রোহী যোদ্ধারা জানিয়েছে, তারা দামেস্কে ঢুকে পড়েছে। শহরে কোনো সেনা মোতায়েন নেই।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম