শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রণবীরের পর কার্তিকের সঙ্গে তৃপ্তি ডিমরির রসায়ন

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রণবীরের পর কার্তিকের সঙ্গে তৃপ্তি ডিমরির রসায়ন

দীপাবলিতে মুক্তি পেতে যাওয়া বলিউডের অন্যতম সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। ছবির ট্রেলার একটি ভৌতিক-কমেডির স্বাদ দিয়েছে। এবার এল এই সিনেমার নতুন গান। আজ বিকেলে মুক্তি পাওয়া ‘জানা বুঝো না’ শিরোনামে উঠে এসেছে কার্তিক আরিয়ান ও তৃপ্তি ডিমরির রসায়ন।

রোমান্টিক ধাচের ‘জানা বুঝো না’ গানটি গেয়েছেন তুলসী কুমার ও আদিত্য রিখারী। সুর দিয়েছেন লিজো জর্জ, ডিজে চেতস এবং আদিত্য রিখারী।

কার্তিক আরিয়ান আবারও ‘রুহ বাব’ হিসেবে ফিরছেন, যিনি সুপারহিট ‘ভুল ভুলাইয়া ২’তে অভিনয় করেছিলেন।

এর আগে ‘অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তৃপ্তি। এবার তাকে দেখা যাবে কার্তিক আরিয়ানের নায়িকা হিসেবে। সেই সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে আরও থাকছেন বিদ্যা বালান, মাধুরি দীক্ষিত, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা ও কাঞ্চন মল্লিক।

আনিস বাজমী পরিচালিত এবং ভূষণ কুমারের প্রযোজনায় ‘ভুল ভুলাইয়া ৩’ দীপাবলি উপলক্ষে ১ নভেম্বর গ্র্যান্ড প্রিমিয়ারের প্রস্তুত চলছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম