শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মোদি-ইউনূস বৈঠক না হওয়ার কারণ জানাল নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোদি-ইউনূস বৈঠক না হওয়ার কারণ জানাল নয়াদিল্লি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকটি বাতিল হয়েছে। এবার বৈঠকটি না হওয়ার কারণ জানাল নয়াদিল্লি। খবর এনডিটিভির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যস্ততম ও সংক্ষিপ্ত সফরসূচির কারণে দুই নেতার বৈঠক হয়নি। তাছাড়া অভিন্ন সময়ে তারা নিউইয়র্কে অবস্থানও করেননি। ভারতের প্রধানমন্ত্রী সফর শেষ করে যখন দেশে ফিরেছেন; বাংলাদেশের প্রধান উপদেষ্টা তখন সবে নিউইয়র্ক পৌঁছেছেন। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

আগেরদিন সোমবার তিনি বলেন, আপনারা জানেন, এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে যান। তার সফরের মেয়াদ ছিল মাত্র ৫৫ ঘণ্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা এখনও নিউইয়র্কে গিয়ে পৌঁছাননি। যেহেতু উভয়ের সফরসূচি ভিন্ন ছিল, তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না।

পররাষ্ট্র সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু সংক্ষিপ্ত শিডিউল এবং ব্যস্ততার কারণে সেই বৈঠকও বাতিল হয়েছে।

নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের সম্ভাব্য বৈঠক বাতিল হওয়ার পর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আলোচনা শুরু হয়। অনেকে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার ঘনিষ্ঠ মিত্র নরেন্দ্র মোদি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম