শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নতুন সিনেমায় অধরা খান

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন সিনেমায় অধরা খান

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা অধরা খান। মাতাল’খ্যাত এই নায়িকাকে এবার শফিক হাসান পরিচালিত ‘দ্য ফ্রড’ (বাটপাড়) সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে। বুধবার সন্ধ্যায় সিনেমাটিতে অভিনয়ের জন্য অফিসিয়ালি চুক্তিবদ্ধ হন অধরা।

এ তথ্য নিশ্চিত করে নির্মাতা শফিক হাসান বলেন, ‘ইতিমধ্যে আমরা অধরাকে চুক্তিবদ্ধ করেছি।’ তবে ছবির নায়ক ও অন্যান্য কলাকুশলীদের নিয়ে এখনই কিছু জানাতে চাইছেন না তিনি। এই নির্মাতা বলেন, ‘চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হলেই এ বিষয়ে সবাইকে জানাবো। কারণ অফিসিয়ালি চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত মিডিয়ায় কারো নাম বলা ঠিক হবে না। শুধু বলতে চাই, ছবির কাস্টিংয়ে বেশ কিছু চমক থাকছে। সব ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষ দিকে ছবির ক্যামেরা ওপেন হবে। এর আগে, আমার আরেক ছবি ‘বাহাদুরি’র পোস্ট প্রডাকশনের কাজ শেষ করতে চাই।’

দ্য ফ্রড ছবি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা অধরা বলেন, ‘সিনেমাটির গল্প খুবই সুন্দর। আমার কাছে ভালো লেগেছে। তবে ছবিটি নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে পারব না। এটুকু বলতে পারি, আমার চরিত্রটা খুবই আল্ট্রা মডার্ন। আশা করছি, গুণী নির্মাতা শফিক হাসান দর্শকদের নিরাশ করবেন না।’

 

এদিকে, সম্প্রতি অধরা অভিনীত ‘সুলতানপুর’ সিনেমাটি সেন্সর পেয়েছে। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী এই নায়িকা। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি খুব শিগগির মুক্তি পাবে বলেও জানান অধরা। সুলতানপুর-এ অধরা ছাড়াও আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ আরো অনেকে অভিনয় করেছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম