শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নামে পরিবর্তন এনেছেন আলিয়া

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নামে পরিবর্তন এনেছেন আলিয়া

কন্যা সন্তান জন্মের পর ফিরছেন চলচ্চিত্রে। সম্প্রতি মুক্তি পেয়েছে আসন্ন চলচ্চিত্র ‘জিগরা’র ট্রেলার। সব মিলিয়ে, বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন আলিয়া ভাট। এরইমধ্যে প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য। সম্প্রতি জানা যায়, বিয়ের পর নিজের নামেও পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। কপিল শর্মার অনুষ্ঠানে এসে নিজেই জানালেন বিষয়টি।

বর্তমানে জিগরার প্রচারণায় ব্যস্ত আলিয়া। সেই ছবির প্রচারেই ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র দ্বিতীয় সিজনে এসেছিলেন তিনি। অনুষ্ঠানটির ট্রেলারের এক ঝলক এই মুহূর্তে ভাইরাল।

সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ঘোষণা করেন, তিনি এখন আর শুধু আলিয়া ভাট নন। তাঁর নাম আলিয়া ভাট কাপুর। কৌতুকশিল্পী তথা অভিনেতা সুনীল গ্রোভারের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি হলাম আলিয়া ভাট কাপুর।’

ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়ে এসেছেন, রণবীরকে তিনি পছন্দ করেন। অভিনেতার নাম শুনেই তাঁর মুখে চলে আসে এক অন্য জ্যোতি, যা নজর এড়ায়নি নেটাগরিকেরও।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম