শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাজায় সুড়ঙ্গ থেকে ইসরায়েলি জিম্মি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় সুড়ঙ্গ থেকে ইসরায়েলি জিম্মি উদ্ধার

হামাসের হাতে জিম্মি হওয়ার ১০ মাস পর ফিলিস্তিনের দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে এক ইসরায়েলি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তার নাম কায়েদ ফারহান আলকাদি (৫২)। গাজা সীমান্তের কিবুতজে তিনি নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মঙ্গলবার ফারহানকে উদ্ধারের কথা জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি। তিনি বলেন, এটা খুবই ‘জটিল’ একটি অভিযান ছিল। খবর- রয়টার্স

দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, যে জায়গা থেকে ফারহানকে উদ্ধার করা হয়েছে সেখানে ইসরায়েলি সেনারা ছিলেন। সেখানে সুড়ঙ্গের ভেতরে আরও ইসরায়েলি জিম্মি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি সেনারা যখন ফারহানের সন্ধান পান, তখন তিনি একাই ছিলেন।

ফারহানের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সুড়ঙ্গে থাকার কারণে আট মাস ধরে তিনি সূর্যের আলো দেখেননি। দুই মাস তাঁর সঙ্গে আরও একজন জিম্মিকে রাখা হয়েছিল। পরে ওই জিম্মি মারা গেছেন।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফারহানের সঙ্গে ফোনে কথা বলেছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম