শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আফগানিস্তানে পুরুষদের দাড়ি রাখতে আইন

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আফগানিস্তানে পুরুষদের দাড়ি রাখতে আইন

আফগানিস্তানে নীতি-নৈতিকতাবিষয়ক একগুচ্ছ নিয়মকানুন গত সপ্তাহে আইন হিসেবে নথিভুক্ত ও কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার। আইনের আওতায় রয়েছে– দেশটিতে নারীদের মুখ ঢেকে চলতে হবে, পুরুষদের দাড়ি রাখতে হবে, গাড়ি চালানোর সময় গান বাজানো যাবে না এবং নামাজ-রোজা বাদ দেওয়া যাবে না।

আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানায়। আফগানিস্তানে শরিয়াহ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব নিয়মকানুন কার্যকর করবে দেশটির নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয়। এর আগে ২০২২ সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জারি করা এক ডিক্রিতে এ নিয়মকানুনের কথা জানানো হয়। এখন সেটাই আইনে রূপ দিয়েছে বিচার মন্ত্রণালয়।

এরই মধ্যে আফগানিস্তানের নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয় একই ধরনের কিছু নিয়ম কার্যকর করা শুরু করেছে। পশ্চিমা দেশগুলো বলছে, নারীর অধিকার নিশ্চিত না করা ও মেয়েদের বিদ্যালয় খুলে না দেওয়ায় তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনেকাংশে থমকে আছে। তালেবানের ভাষ্য, তারা নারীদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। তবে সেটা অবশ্যই শরিয়াহ আইন ও স্থানীয় রীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়া যাবে না।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম