শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই যা হবে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত: হানিফ সংকেত

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৭ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই যা হবে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত: হানিফ সংকেত

ছাত্রদের আন্দোলনে বিজয়ী হওয়ার পর জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই যাদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো, তাদের আত্মার শান্তি কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। ’৫২, ’৬৯ ও ’৯০-এর মতো ’২৪ সালেও গণআন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। কখনোই ছাত্রদের আন্দোলন পরাজিত হয়নি। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে।

হানিফ সংকেত আরও বলেন, এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই যা হবে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের মতপ্রকাশ করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই তারা মতপ্রকাশের মাধ্যম হিসেবে সোশ্যাল মাধ্যম ফেসবুককে বেছে নিয়েছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম