শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হৃতিক-সাবার প্রেম কি ভেঙে গেল?

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হৃতিক-সাবার প্রেম কি ভেঙে গেল?

গত তিন বছর ধরে গায়িকা-অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। বলিউডের প্রথম সারির তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। এবার শোনা যাচ্ছে হৃতিকের সঙ্গে সম্পর্কটাই নাকি শেষ হয়ে গেছে সাবার!

গত কয়েকদিনে যে কটি অনুষ্ঠানে হৃতিককে দেখা গেছে, সর্বত্রই তিনি একা গিয়েছেন। অম্বানিপুত্রের বিয়ে হোক কিংবা ফারহা খানের মায়ের শেষযাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। কিন্তু গত দু’বছরে এমন হয়নি। কোনও অনুষ্ঠানের সাবাহীন হৃতিককে দেখা যায়নি। ফলে একাকী হৃতিককে দেখে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে বলিউডে। নেটাপাড়ার একটি অংশের দাবি সাবা-হৃতিকের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে।

দিন কয়েক আগেই সাবা অভিযোগ করেন, হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠ দান করেছেন। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তাঁর হাতে কাজ কমে গিয়েছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তাঁর আর কাজের কী প্রয়োজন!

এই কথা শুনেই গর্জে উঠেছিলেন সাবা। সাবা প্রশ্ন তুলে লিখেছেন, ‘আমরা কোন অন্ধকার যুগে বাস করছি? একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে সেটাকে হেয় করা হচ্ছে? আমি স্পষ্ট বলছি, এখনও পর্যন্ত আমি নিজের টাকায় জীবন যাপন করছি। নিজের কেরিয়ারকে ভালবাসি। যে কাজটা করি সেটা পছন্দের। যদিও লোকে ভাবে আমরা সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তাভাবনা বদলাবে না।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম