শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন: নিলয়

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন: নিলয়

কোটা সংস্কারের বিরুদ্ধে সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারা। নিজের অবস্থান জানিয়ে আক্রান্ত শিক্ষার্থীদের প্রতি জানাচ্ছেন সহমর্মিতা।

এরমধ্যে আন্দালনকারী শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে কোটা সংস্কারের দাবি জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নিলয় লিখেন, ‘আজকের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্র-ছাত্রী ভুল দাবি করতে পারেনা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন।’

নিলয় এসময় আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন।”

অভিনেতা আরো বলেন, ‘আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।’

ঘণ্টাখানেকের মধ্যে নিলয়ের এই পোস্টে কয়েক হাজার মানুষ রিয়েকশন দিয়েছেন। সেই তার এমন দাবির সাথে সহমত জানিয়েছেন শতাধিক মানুষ। পাল্টা মন্তব্যও করে এমন পোস্টের সমালোচনাও করতে দেখা গেছে অনেককে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম