শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নায়িকা ববির বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টার অভিযোগ থানায়

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নায়িকা ববির বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টার অভিযোগ থানায়

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২৩ জুন) দুপুরে গুলশান থানায় মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যক্তি এ অভিযোগ করেন।

রাতে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘একটি রেস্টুরেন্টে দুই পক্ষের হাতাহাতি হয়েছে। দুই পক্ষই দুটি অভিযোগ করেছে। তাদের ডেকেছি, দেখি দুই পক্ষকে নিয়ে বসে কোনো সমাধানে আসা যায় কী না।’

এ বিষয়ে অভিনেত্রী ববির সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। অভিনেত্রীর হোটসঅ্যাপে ম্যাসেজ পাঠালে তিনি তা দেখেও কোনো উত্তর দেননি।

জানা গেছে, ববি ও মির্জা আবুল বাসার নামের এক ব্যক্তি যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। ওই রেস্টুরেন্টটি ‘ববস্টার’ নাম দেওয়া হয়। সেই রেস্টুরেন্ট নিয়েই এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম