শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফের ডিপফেক ভিডিওর শিকার আলিয়া ভাট!

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের ডিপফেক ভিডিওর শিকার আলিয়া ভাট!

প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট থেকে রাশমিকা মান্দানা- সম্প্রতি বিশ্বজুড়ে বহু নারী তারকার ডিপফেক ভিডিও ছড়িয়েছে। এসব নিয়ে প্রতিবাদও জানিয়েছেন তারকারা। কিন্তু প্রতিবাদে কাজ তো হচ্ছেই না বরং আরও বেশি করা হচ্ছে। এ নিয়ে তিনবার ডিপফেক ভিডিওর শিকার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া।

গত মাসেই আলিয়া মুখের ছবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বির শরীরে বসিয়ে এআই ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল। এবার তার মুখ কালো কামিজ পরা এক তরুণীর শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চিকনকারি কাজ করা সালোয়ার-কামিজ পরে ঝোলা দুল পরছেন।

জামার হাতায় চিকনের নকশাকে ক‌্যামেরায় দেখাচ্ছেন। এর আগে একাধিক বলিউড নায়িকার ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি করা অন‌্য কারও শরীরে বসিয়ে সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। তা নিয়ে বিতর্কও ছড়িয়েছে।

অমিতাভ বচ্চন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বেগ প্রকাশ করে সরব হয়েছেন এআই-এর সাহায্যে তৈরি এই ডিপফেক ভিডিও নিয়ে। এবারও আলিয়ার ডিপফেক ভিডিওটি ভাইরাল হতে নেটিজেনদের অনেকেই এআই কতটা বিপজ্জনক তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা গেছে, সমীক্ষা অভতর নামে এক ইনস্টাগ্রাম ব‌্যবহারকারীর তরফে ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রোফাইলে লেখা, এখানে সমস্ত ভিডিও এআই-এর সাহায্যে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। ইতিমধ্য ভিডিওটি ১৭ মিলিয়ন দর্শক দেখেছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম