শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১০০০ ভক্ত বিটিএস-এর জিনকে জড়িয়ে ধরার সুযোগ পাবেন

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০০০ ভক্ত বিটিএস-এর জিনকে জড়িয়ে ধরার সুযোগ পাবেন

দক্ষিণ কোরিয়ায় ‘ম্যান্ডেটরি মিলিটারি রুল’ থাকায় সেই দেশের প্রতিটি পুরুষ সদস্যকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। সেই নিয়মেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বিটিএস খ্যাত সংগীত শিল্পী কিম সিওক-জিন। জিনের ১৮ মাসের মিলিটারি সার্ভিস শেষ হয়েছে বুধবার।

সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর জিন তার ভক্তদের সঙ্গে প্রথমবারের মতো দেখা করবেন বৃহস্পতিবার। সিউলে এই কে-পপ তারকার জন্য হাজারও মানুষ অপেক্ষায় থাকবেন।

থ্রি আওয়ার ম্যারাথন নামের এই ইভেন্টে ১০০০ ভক্ত জিনকে জড়িয়ে ধরার সুযোগ পাবেন। এই সৌভাগ্যবানদের নাম নির্বাচন করা হয়েছে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে।

বিশ্বের সবচেয়ে সুদর্শন তারকাদের তালিকায় রয়েছে জিনের নাম। জিনই প্রথম বিটিএস সদস্য হিসেবে সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন। অন্য ছয় সদস্য- জে হোপ, ভি, আরএম, জিমিন, জাং কুক এবং সুগা এখনও সেনাবাহিনীতে সেবা দিচ্ছেন। ২০২৫-এ পুরো ব্যান্ড দল আবার এক সঙ্গে হবে, এমনটাই আশা করা হচ্ছে। বিবিসি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম