শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পুরোনো প্রেমিকের ঘরে ফিরতে চাইছেন দিশা?

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৮ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুরোনো প্রেমিকের ঘরে ফিরতে চাইছেন দিশা?

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। বর্তমানে ‘ওয়েলকাম টু জঙ্গল’, ‘কালকি’, ‘মালাং’সহ প্রায় হাফ ডজন বলিউড ও দক্ষিণী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। তবে এতকিছু ছাপিয়ে ক’দিন পরপরই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় আসছেন তিনি। সেই তালিকায় স্থান পাচ্ছে প্রেম-বিচ্ছেদ অথবা নতুন লুক বা ফ্যাশন।

সম্প্রতি তেমনই একটি খবরের শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে সাইবেরিয়ান মডেল আলেকসান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে ডেট করছেন দিশা! যদিও তাদের কেউই আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো দেখে অনেকেই নিশ্চিত করে বলছেন গভীর সম্পর্কে আছেন তারা। এদিকে এমন জল্পনা-কল্পনার মাঝে নতুন করে পুরোনো প্রেম নিয়েও শুরু হয়েছে চর্চা।

সম্প্রতি জন্মদিন উপলক্ষ্যে পুরোনো প্রেমিক টাইগার শ্রফের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে দিশা লিখেছেন, ‘আমার সুন্দর খালাকে জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে ভালোবাসি।’

দিশার এই পোস্টটি সামনে আসতেই নেটিজেনরা নড়েচড়ে বসেছেন। অনেকেই দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরেই পুরোনো প্রেমিকের ঘরে ফিরতে চাইছেন দিশা। যে কারণে টাইগারের মা-বোনের সাথে সম্পর্ক এগিয়ে নিচ্ছেন তিনি। যদিও বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন দিশা। এবারও একই পথে হাঁটছেন তিনি।

দিশা বলেন, ‘আমি আগেও বলেছি, টাইগারের বোন আমার খুবই ভালো বন্ধু। ওর মা আমাকে অনেক ভালোবাসেন। আমিও তাকে মায়ের মতোই শ্রদ্ধা করি। এতে দোষের কী আছে! কিছু মানুষ কেন সেখানে প্রেমের গন্ধ পান বুঝি না। যদিও বিষয়টি আমি খুব এনজয় করি। তবে কারো সম্পর্কে না জেনে এমন গুঞ্জন রটানোটাও ঠিক বলে মনে হয় না।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম