শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কত টাকায় অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ গাইবেন শাকিরা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কত টাকায় অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ গাইবেন শাকিরা

মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্রের বিয়ে বলে কথা! দ্বিতীয় প্রাক বিবাহের অনুষ্ঠানের তারিখও চূড়ান্ত। তবে দেশের মাটিতে নয়, এই অনুষ্ঠান হবে বিদেশের মাটিতে। এই অনুষ্ঠানের জন্য ইটালিকেই বেছে নিয়েছেন অম্বানীরা। এর আগে রিহানার মতো আন্তর্জাতিক তারক এসেছিলেন অনন্ত-রাধিকার প্রথম প্রাক বিবাহ অনুষ্ঠানে। এবারও নাকি চমক থাকছে।

দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে গাইবেন শাকিরা। এ ছাড়া রয়েছেন ডুয়া লিপা ও এআর রহমান। তো কয়েক ঘণ্টার জন্য গাইতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা?

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক খবরে বলেছে, ২৮ থেকে ৩০ তারিখ তিন দিন ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলবে অনন্ত এবং রাধিকার। প্রায় ৬০০ জন অতিথিকে নিয়ে দক্ষিণ-ফ্রান্স থেকে পাড়ি দেবে বিলাসবহুল একটি জাহাজ। দীর্ঘ পথ অতিক্রম করে ইটালিতে ফিরবে। সেখানেই তিন দিন ব্যাপী অনুষ্ঠানের একটি দিনে গাইবেন শাকিরা।

অনন্ত-রাধিকার প্রাক‌-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য শাকিরা নিচ্ছেন প্রায় ৭৫ কোটি টাকা। এমনিতে নাকি এই ধরনের অনুষ্ঠানে গাইতে ১০-১৫ কোটি নেন শাকিরা।

শোনা যাচ্ছে, রণবীর কাপুর এবং আলিয়া ভাটসহ বলিউডের কয়েকজন তারকা অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম