শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এবার বিশ্বকাপ যাবে আর্জেন্টিনার ঘরে, বললেন ব্রাজিল সমর্থক মিম

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার বিশ্বকাপ যাবে আর্জেন্টিনার ঘরে, বললেন ব্রাজিল সমর্থক মিম

বিশ্বকাপ ফুটবলে ঢাকাই ছবির চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সমর্থন করেন ব্রাজিল। বলা যায় পৈত্রিকসূত্রেই ব্রাজিল সমর্থক পাওয়া। যে দল কোয়ার্টার ফাইনালেই বিদায় হয়েছে। ক্রোয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বাড়ি ফেরেন।

ব্রাজিল চলে যাওয়া বিশ্বকাপ খেলা দেখার আগ্রহ কমে আসে মিমের। এরই মাঝেই ব্যস্ত হয়ে পড়েন নতুন ছবির শুটিং। বর্তমানে তিনি কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন।

নিজের প্রিয় দল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে না উঠলেও ফাইনাল ম্যাচ দেখার অধির আগ্রহের কথা জানালেন মিম। রোববার হোয়াটসঅ্যাপে এই নায়িকা বললেন, ব্রাজিল নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম। আমার দল তো বিদায় নিয়েছে। তবে ফাইনাল ম্যাচ নিয়ে একটা উত্তেজনা কাজ করছে। আজ তো শেয়ানে শেয়ানে লড়াই।’

তবে লড়াই যাদের সঙ্গেই হোক বিশ্বকাপের ট্রফিটা মেসির হতেই উঠবে বলে মিমের ধারণা। নায়িকার ভাষ্য, ‘আমার মন বলছে এবারের কাপটা মেসিই নেবে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাবে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম