শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দীপিকা বললেন, আমাদের ভালো থাকতে দিন

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দীপিকা বললেন, আমাদের ভালো থাকতে দিন

কয়েক মাস আগে করণ জোহরের শোতে রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে থাকার পরও একাধিক পুরুষের সঙ্গে সময় কাটানোর কথা জানান দীপিকা পাড়ুকোন। বিষয়টি নিয়ে রীতিমতো ট্রলের শিকার হন তিনি। এমনকি দীপিকার ওপর বেশ চটে যান রণবীর। মূলত রণবীর-দীপিকার বিচ্ছেদ গুঞ্জনের পর্ব শুরু হয় তখন থেকেই।

এরপর একাধিক সূত্র ধরে তাদের আলাদা হওয়ার খবর প্রকাশ পেয়েছে। ক’দিন আগেও তাদের সম্পর্কে অবনতি নিয়ে সরগরম ছিল বলিপাড়া। অথচ নতুন অতিথি আসার খবর সামনে এনে সমালোচকদের মুখ বন্ধ করে দেন দীপিকা-রণবীর। যদিও তাতে খুব একটা দমে যাননি তারা। ছোট একটা ইস্যু পেলেই ঘর ভাঙা অবধি নিয়ে যাচ্ছে নেটিজেন থেকে শুরু করে গণমাধ্যমগুলো।

এবারও একই পথে হেঁটেছে তারা। ঠিক এমন সময় বিয়ের সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন রণবীর। আর এতেই দুয়ে দুয়ে চার মিলিয়ে রণবীর-দীপিকার ভিন্ন পথ রচনা করে ফেলেছেন নেটিজেনরা। তবে কোনো কোনো গণমাধ্যম আবার দীপিকার পক্ষেই কথা বলছে।

তাদের মতে, রণবীর তার ইনস্টাগ্রামে ২০২৩ সালের আগের সব ছবি আর্কাইভ করে দিয়েছেন। এর মধ্যে বিয়ের ছবিও রয়েছে। সে কারণেই ছবিগুলো আর দেখা যাচ্ছে না। তবে দীপিকার অ্যাকাউন্টে সব ছবি দেখা যাচ্ছে। তাই এখানে বিচ্ছেদ কিংবা আলাদা হওয়ার গন্ধ খোঁজা অহেতুক।

বিচ্ছেদ গুঞ্জনে ক্ষোভ ঝেড়ে দীপিকা পাডুকোন জানালেন, ‘সম্পর্কের শুরু থেকে এমন গুঞ্জনে কান ঝালাপালা হয়ে গেছে। এখন তো বিষয়টা বিরক্তির পর্যায়ও অতিক্রম করেছে। আসলে কিছু লোক চায় আমাদের ডিভোর্স হোক। এতে তাদের স্বার্থ কী সেটাই বুঝতে পারি না। সত্যি বলতে তাদের নিয়ে ভাবার সময়ও নেই। কারণ আমি আমার কাজ নিয়ে প্রচুর ব্যস্ত সময় পার করছি। এর মাঝে পরপর একাধিক সিনেমা থেকে রণবীরের বাদ পড়াও ভোগাচ্ছে। ওকে মানসিক সাপোর্ট দিতে হচ্ছে। অথচ নোংরামি করতে তারা উঠে পড়ে লেগেছে। তাদের বলব, নিজের কাজে মনোযোগ দিন। আমরা ভালো আছি, ভালো থাকতে দিন।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম