শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাকিব খানের ‘তুফান’ এ খল চরিত্রে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাকিব খানের ‘তুফান’ এ খল চরিত্রে চঞ্চল চৌধুরী

বছরের অন্যতম আলোচিত ‘তুফান’ সিনেমার শুট চলছে কলকাতায়। শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা আসন্ন ঈদে মুক্তি প্রস্তুতি চলছে। আগেই জানা গেছে এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

আলোচনা চলছিল, ‘তুফান’ সিনেমার ভিলেন নিয়ে। দেশের একাধিক গণমাধ্যম দাবি করে আসছে, এ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। এর আগে এই গুঞ্জন ছিল আফরান নিশোকে নিয়ে।

তবে এসব গুঞ্জনের মাঝে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে, শাকিবের ‘তুফান’ সিনেমায় ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটিতে খল অভিনেতা হিসাবে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি নয় সংশ্লিষ্টরা।

‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই ও চরকি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম