শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘ওমর’ দেখে হাউমাউ করে কাঁদলেন নির্মাতা চয়নিকা চৌধুরী

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ওমর’ দেখে হাউমাউ করে কাঁদলেন নির্মাতা চয়নিকা চৌধুরী

ঈদে মুক্তি পাওয়া ১১ সিনেমার মধ্যে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ওমর’ অন্যতম। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সারাদেশের ২১ প্রেক্ষাগৃহে মহাসমারোহে চলছে তারকাবিহীন ছবিটি। মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে ‘ওমর’র সব শো হাউজফুল গেছে বলে জানিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা।

পরিবার নিয়ে গতকাল সন্ধ্যার শোতে রাজধানীর এসকেএস টাওয়ারে ছবিটি দেখতে গিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘ওমর’ সিনেমা দেখে বের হয়েই হাউমাউ করে কেঁদে ফেললেন। মোস্তফা কামাল রাজকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদলেন এই নির্মাতা।

কান্না থামিয়ে চয়নিকা বলেন, মোস্তফা কামাল রাজ যদি আমার বড় হত তাহলে তাকে আমি স্যালুট জানাতাম। রাজ যে সিনেমা বানিয়েছে, আমি কান্না ধরে রাখতে পারছি না। নায়িকাহীন এমন সিনেমা কেউ বানাতে পারে কল্পনাতেও ছিল না।

রাজকে উদেশ্য করে তিনি বলেন, ‘তোমার এই ছবি হিট হওয়া উচিত, মানুষের দেখা উচিত। মানুষ যদি নাও দেখে তুমি সুপার বানাইছ। আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল।

ওমর ছবিতে নাম ভূমিকার অভিনয় করেছেন শরিফুল রাজ। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু।

এছাড়া ‘ওমর’ ছবিতে আইটেম গানের পারফর্ম করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। নায়িকার প্রাধান্য নেই ছবিতে। ‘ওমর’ ছবি উৎসর্গ করা হয়েছে লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক-প্রযোজক মান্নাকে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম