শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চূড়ান্ত মনোনয়নে জয়া-ফারিণরা, নাচের ডাক পেলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক   |   শনিবার, ৩০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চূড়ান্ত মনোনয়নে জয়া-ফারিণরা, নাচের ডাক পেলেন নুসরাত ফারিয়া

কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজন করছে টালিউডও। সেই ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর। এবারের আসরে মঞ্চ মাতাবেন দুই বাংলা অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এজন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ফিল্ম ফেয়ার’ ভারতের মর্যাদাপূর্ণ পুরস্কার। বলিউডের পাশাপাশি এখন ‘ফিল্ম ফেয়ার বাংলা’ও মানুষের কাছে দারুণ গ্রহণযোগ্য। এই অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। পাঁচটি গানে পারফর্ম করব আমি। সবগুলো জনপ্রিয় গান।

এবারের ফিল্মফেয়ার পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি ৫ তারকা। এই তালিকায় আছেন জয়া আহসান। সৃজিতের নির্মাণে ‘দশম অবতার’ ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি। পাশাপাশি মনোনয়ন পেয়েছেন কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ ছবির জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে। প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’ দিয়ে নিজের জাত চিনিয়েছেন তাসনিয়া ফারিণ। পেয়েছেন দুটি মনোনয়ন। ইন্দ্রনীল রায় চৌধুরী নির্মিত ‘মায়ার জঞ্জাল’-এ অভিনয় করে সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে মনোনয়ন পেয়েছেন অপি করিম। ‘মায়ার জঞ্জাল’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন সোহেল মণ্ডল। এছাড়া ‘চিনি ২’ সিনেমায় ‘তুমি জানতেই পারো না’ শিরোনামের গানের জন্য সেরা গায়ক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ঢাকার তরুণ শিল্পী মাহতিম শাকিব।

নুসরাত ফারিয়া বলেন, এবার বাংলাদেশের জয়া আহসান, অপি করিম আপু, তাসনিয়া ফারিণ, সোহেল মণ্ডল ও মাহতিম সাকিব নমিনেশন পেয়েছেন। আমি সবার জন্য আগে থেকেই শুভ কামনা জানাচ্ছি। একজন বাংলাদেশি হিসেবে এটা অনেক বড় গর্বের বলে মনে করছি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম