শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুমনকে সঙ্গে নিয়ে পরীমণির ‘বুকিং’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুমনকে সঙ্গে নিয়ে পরীমণির ‘বুকিং’

ব্যক্তিগত জীবনের উত্থান-পতন সামলে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবারের ভালোবাসা দিবসে এবিএম সুমনের সঙ্গে মিষ্টি প্রেমের রসায়নে পর্দা মাতাবেন এই নায়িকা।

‘বুকিং’ নামের শর্টফিল্মটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। নায়ক-নায়িকাকে নিয়ে আপাতত প্রকাশ হয়েছে একটা দৃষ্টিনন্দন প্রেমময় পোস্টার। যেটার মাধ্যমে যেন দর্শকদের বুকিং দিয়ে রাখলেন ১৪ ফেব্রুয়ারি ছবিটি দেখার জন্য।

আরিয়ান জানান, ‘এটা ছোট্ট মিষ্টি একটা প্রেমের গল্প। পরীমণি ও এবিএম সুমন, পর্দায় দুজনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। সুন্দর একটা গান আছে। সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প। ১৪ ফেব্রুয়ারি যা বঙ্গতে মুক্তি পাবে।’

এ প্রসঙ্গে পরী বলেন, ‘বুকিং’র গল্প খুব সুন্দর। নানান চমক রয়েছে সিনেমায়। তাছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার সুমনের সঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি নতুন বছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।

গেল বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করেছেন রেজা ঘটক। এ ছাড়া সামনে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামের আরও একটি সিনেমায় দেখা যাবে পরীকে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম