শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সন্তানের জন্য দোয়া চাইলেন মাহি

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সন্তানের জন্য দোয়া চাইলেন মাহি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি।
এরপর বর্তমানে পরিবার ও নিজেকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মাহিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সরব এই নায়িকা। নিজের বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা, ঘটনার গল্পগুলো ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করেন তিনি।

এর মাঝেই সোমবার (১৫ জানুয়ারি) রাতে নিজের একমাত্র পুত্রসন্তান ফারিশকে নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাহি। ভক্তদের কাছে নিজের ছেলের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুকে ছেলের একটি ছবি শেয়ার করে মাহিয়া মাহি লিখেছেন— ‘ইদানীং আমার ফারিশ শুধু ব্যথা পাচ্ছে। সেদিন হাত পুড়িয়েছে, আজকে চোখে বাড়ি খেয়েছে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। প্লিজ আপনারা সবাই আমার সোলমেটের জন্য দোয়া করবেন।’

গেল বছরের ২৮ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে ফারিশের জন্ম দেন মাহি। এরপর স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছেন তিনি। পাশাপাশি রাজনীতির মাঠেও সময় দেওয়ার চেষ্টা করছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম