শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বৈরশাসকরা টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না : নুর

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বৈরশাসকরা টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না : নুর

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আজ একদিকে নিরস্ত্র জনগণ, অপরদিকে ভারতের মদদপুষ্ট বাকশালী সরকার, যারা গত ১৫ বছরে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করেছে। দুর্বৃত্তদের সরকারের উঁচু আসনে বসিয়ে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা তদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আন্তর্জাতিক বন্ধুরাও আমাদের সমর্থন জানিয়েছে। কোনো দেশেই স্বৈরশাসক টেকেনি, শেখ হাসিনাও টিকে থাকবে না।

রোববার (৩১ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫২ এর ভাষা আন্দোলনই কিন্তু দেশের মুক্তিযুদ্ধের বীজ বপন করে। অথচ স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করলেন। সমস্ত পত্রিকা বন্ধ করে দিলেন, পছন্দের ৪টি পত্রিকা বাদে।

তিনি আরও বলেন, সামরিক শাসনামলে ক্যু-পাল্টা ক্যুর ঘটনা ঘটেছে। এরশাদ যখন ক্ষমতা দখল করেন, এরপর সচিবালয়ের সামনে সামরিক শাসনের বিরুদ্ধে সমাবেশ হয়। সেই সমাবেশে গুলি চালানো হয়েছিল। তারপরেও এরশাদ ক্ষমতায় ছিলেন। কিন্তু আন্দোলন থেমে থাকেনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম