শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহরুখ-কন্যার পালকে নতুন মুকুট

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহরুখ-কন্যার পালকে নতুন মুকুট

জোয়া আখতারের ‘দি আর্চিজ’ সিরিজ দিয়ে বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সুহানা খান। আর কয়েক দিন পরেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সেই সিরিজ। আপাতত এই সিরিজের প্রচারে ব্যস্ত বাদশা-কন্যা।
এদিকে স্রেফ অভিনেত্রী হিসাবে নয়, একই সঙ্গে গায়িকা হিসাবেও অভিষেক হতে চলেছে শাহরুখ-কন্যার। ‘দি আর্চিজ’ সিরিজেরই একটি গান গেয়েছেন সুহানা।

সিরিজের প্রথম ঝলক ও প্রচার ঝলকের পর সময়ে সময়ে মুক্তি পেয়েছে ‘দি আর্চিজ’-এর একাধিক গান। সদ্য মুক্তি পেয়েছে সিরিজ়ের নতুন গান ‘জব তুম না থি’। সেই গানেই গলা দিয়েছেন তিনি। বলিউডের নামজাদা ও জনপ্রিয় সুরকারের দল শঙ্কর-এহসান-লয়-এর সুরে ওই গান গেয়েছেন সুহানা।

সামাজিক মাধ্যমে সম্প্রতি সেই গানের ঝলক পোস্ট করে সুহানা লিখেন, ‘আমি আমার জীবনের প্রথম গান গাইলাম। জোয়া আখতার, শঙ্কর মহাদেবনকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।’

জানা গেছে এই সিরিজে অভিনয় করতে স্কেটিং থেকে শুরু করে ব্যালের মতো কঠিন প্রশিক্ষণ নিয়েছেন সুহানারা। তবে বাবার মতো নিজের মেধা ও পরিশ্রমে বলিউডে জায়গা করতে চান সুহানা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম