শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জায়েদের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে ইধিকার ‘হ্যাঁ’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জায়েদের সঙ্গে অভিনয়ের প্রস্তাবে ইধিকার ‘হ্যাঁ’

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে এদেশে পরিচিত পান ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিমেনায় শাকিবের সঙ্গে জুটি বাঁধার পর একাধিকবার ঢাকায় পা রেখেছন তিনি।

সম্প্রতি আবারও ঢাকায় দেখা মিলেছে ইধিকার। ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেছেন তিনি। পাশাপাশি ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন।

এসবের মাঝেই রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা। যেখানে তাকে অভিনেতা জায়েদ খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়। ইধিকাকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কি না? এর জবাবে অভিনেত্রী বলেন, ডেফিনেটলি! প্রস্তাব আগে পাই, তারপরে ভেবে দেখবো।

ইধিকার কথায় স্পষ্ট, জায়েদ খানের সঙ্গে পর্দায় কাজ করার সুযোগ পেলে অবশ্যই করবেন তিনি। তবে একটু ভেবেও দেখবেন।

এদিকে ওপার বাংলার এই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানকে চেনেন কি না? জবাবে ইধিকা জানান, অবশ্যই চিনি। কেন চিনবো না? তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকা দিদির সঙ্গেও অভিনয় করেছেন। তখনও প্রচুর নিউজ দেখেছি।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম