শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রেমিক নিয়ে থাইল্যান্ড ঘুরে এসে অভিনেত্রী জানালেন বিয়ের খবর

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেমিক নিয়ে থাইল্যান্ড ঘুরে এসে অভিনেত্রী জানালেন বিয়ের খবর

কালকাতার অভিনেত্রী সন্দীপ্তা সেন অনেকদিন ধরেই প্রেম করছেন সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে। সম্প্রতি এই প্রেমিককে নিয়ে থাইল্যান্ডেও ঘুরে এসেছেন তিনি। এরপরই ভক্তদের প্রশ্ন, কবে বিয়ে করছেন এই জুটি? যদিও বছর খানেক আগে এই অভিনেত্রী বলেছিলেন, প্রেম করলেও বিয়ের পরিকল্পণা নেই। সে সময় তিনি বলেন, বিয়ের বিষয়টি ঠিক ভাবিনি। বিয়ের পরিকল্পনা করলে সবাইকে বলেই করব।’

থাইল্যান্ড থেকে ঘুরে এসে যেনো জানিয়েই দিলেন বিয়ের পরিকল্পনার কথা। সম্প্রতি টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ্তা জানালেন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। ভারতীয় ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌম্য মুখার্জির সঙ্গে চলতি বছরের ৭ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন সন্দীপ্তা। এর আগে ২ ডিসেম্বরে আংটি বদল হবে।

বর্তমানে বিয়ের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এমনকি বিয়েতে কোন পোশাকে সাজবেন সেই পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। সন্দীপ্তা বলেন, ‘আমি শাড়ি পরব আর সৌম্য ধুতি আর শেরওয়ানি পরবে। যদিও এখনো এসব কেনা হয়নি। খোঁজ চলছে, পছন্দ হলে নিয়ে নেব। ডিজাইনার কে হবেন, সেটাও এখন বলতে পারছি না।’

বিয়েতে কারা উপস্থিত থাকবে সেটা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দুই পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, ইন্ডাস্ট্রির সদস্যসহ অনেকেই অতিথির তালিকায় থাকবেন। আমার চেয়ে বেশি বন্ধু রয়েছে সৌম্যর। ঘরোয়া বিয়ে, ছোট পরিসরে বিয়ে করছি এমনটা নয়। সবাইকেই আমন্ত্রণ জানানো হবে। এটা তো সারা জীবনের সেরা মুহূর্ত। তাই বিশেষ মুহূর্তটাকে শুটিং করে তুলতে চাই না। এজন্য ক্যামেরা-সাংবাদমাধ্যম বিয়েতে থাকুক তা আমি চাই না।’

উল্লেখ্য, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে ছিল।‘তুমি আসবে বলেই’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি। যদিও এই দুই তারকা বারবার বলে এসেছেন, তারা কেবলই ভালো বন্ধু। এমনকি সৌম্যর সঙ্গে সম্পর্কের খবর জানার পর সন্দীপ্তাকে অভিনন্দনও জানিয়েছেন রাহুল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম