শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অশ্লীলতার অভিযোগ, পরীমণির ‘পাফ ড্যাডি’ বন্ধে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অশ্লীলতার অভিযোগ, পরীমণির ‘পাফ ড্যাডি’ বন্ধে আইনি নোটিশ

অশ্লীলতা ও লিভ টুগেদারকে প্রমোট করার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’ প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ৩ দিনের এটি প্রচার বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মের সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে অত্যন্ত সুকৌশলে পরবর্তী প্রজন্মের মাঝে অশ্লীলতা ছড়িয়ে তাদেরকে বিপথে নেওয়ার মানসে এবং সহজে টাকা উপার্যনের জন্য একটি মহল ব্যবহার করছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে অসংখ্য অশ্লীল ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে। প্রাপ্ত তথ্য মতে, বঙ্গবিডির ‘পাফ ড্যাডি’ চরকির ‘মাইসেল্প এলেন স্বপন’সহ অসংখ্য কন্টেন্ট রয়েছে। এসব প্ল্যাটফর্মের প্রায় সকল সিনেমায় কম বেশি যৌন দৃশ্যসহ ব্যাপকহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, দেশীয় সংষ্কৃতি বিরোধী গল্প ও দৃশ্য উপস্থাপন করা হয়। উক্ত কন্টেন্টগুলোতে কোন পজেটিভ (ইতিবাচক) মেসেজ ছিল না! প্রদর্শিত বিষয়ের মধ্যে অন্যতম নেগেটিভ (নেতিবাচক) মেসেজ হল, লিভ টুগেদারকে প্রমোট করা, বিবাহ শুধু সন্তান জন্মদান ও সম্পত্তির হিসেবের জন্য বলে বিবাহকে অনুৎসাহিত করা এবং বিবাহ বহিঃর্ভূত সম্পর্ককে সহজ করার বর্নণা, আধ্যাত্মিক স্বাধককে সেজদা দেওয়াকে প্রমোট করা, আধ্যাত্মিক মনিষির চরিত্রকে অত্যন্ত খারপভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌনদৃশ্য বিষয় উপস্থাপন করা। যা নতুন প্রজন্মের জন্য অশনি সংকেত। বৃহৎ স্বার্থে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য আপনার হস্তক্ষেপ একান্ত কাম্য।

নোটিশে ওই আইনজীবী আরও উল্লেখ করেন, আগামী তিন দিনের মধ্যে ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের প্রদর্শনী বন্ধ করে সেন্সর বোর্ড পূর্ণগঠন পূর্বক তাতে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী ব্যক্তি কমপক্ষে আইন বিষয়ে অভিজ্ঞ ও ধর্মীয় পণ্ডিত যুক্ত করা। ওটিটি প্ল্যাটফর্মসহ ইউটিউব/ফেসবুকে অর্থাৎ অনলাইনে প্রদর্শনের জন্য নির্মিত সকল ভিডিওর জন্য সেন্সর নীতিমালা প্রণয়ন করে কঠোরভাবে প্রয়োগ করা। কোন শৈল্পিক চোঁয়া বহির্ভূত অশ্লীল ইঙ্গিতবাহী সকল অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোডের নীতিমালা প্রণয়ন করা। এসব অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোড করা হলে ফিল্টারিংয়ের মাধ্যমে যাচাই বাচাই করে দ্রুত মুছে ফেলা ও দোষীকে আইনের আওতায় আনাসহ সময়োপযোগী আরও যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে আইনজীবী জয়নাল আবেদিন মাযহারী বলেন, এটা দায়িত্ববোধ থেকে করেছি। আমাদের সন্তানরা কি দেখছে? এসব নিয়ে কথা না বললে এটা অব্যাহত থাকবে। আমরা চাই চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়ম নীতির আওতায় সুস্থ ধারার চলচ্চিত্র আনুক। আমাদের সন্তানরা যেন ওইসব চলচ্চিত্র দেখে কিছু শেখে। আশাকরি কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি দেখে তা বন্ধ করতে পদক্ষেপ নেবেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম