খেলা ডেস্ক | রবিবার, ২০ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ৩১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে প্রথমার্ধে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়েছে স্পেন। দু’দলই প্রথমবার নারীদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলছে।
ঐতিহাসিক শিরোপার লড়াইয়ে ওলগা স্পেনকে প্রথম লিড এনে দিয়েছেন। ম্যাচের ২৯ মিনিটে গোল করেন তিনি।
এর আগে সুইডেনকে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে ওঠে স্পেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড আসে ফাইনালে।