শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শার্লটকে বিধ্বস্ত করে সেমিতে মেসির মায়ামি

খেলা ডেস্ক   |   শনিবার, ১২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শার্লটকে বিধ্বস্ত করে সেমিতে মেসির মায়ামি

লিগ কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ফুটবল খেলেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। শনিবার ডিআরভি পিএনআর স্টেডিয়ামে শার্লটকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে তার দল। মেসি শেষ দিকে এক গোল করেছেন।

লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল ইন্টার মায়মির। শেষ দিকে আর্জেন্টাইন সুপারস্টার মেসির দুর্দান্ত ফ্রি কিক গোলে ৪-৪ গোলের সমতায় নির্ধারিত সময় শেষ করে মায়ামি। পরে টাইব্রেকারে জয় তুলে নেন মেসি-বুসকেটস-আলবারা।

কোয়ার্টার ফাইনালে শার্লট পাত্তাই পায়নি মায়ামির কাছে। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। মেসি ওই শট নেননি। পেনাল্টি থেকে গোল করেন দলটির স্ট্রাইকার জোসেন মার্টিনেজ। প্রথমার্ধের ৩২ মিনিটে লিড ২-০ করেন মায়ামির রবার্ট টেইলার।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ইন্টার মায়ামি। ম্যাচের ৭৮ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোল থেকে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মেসির দল। ওই গোলেই সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত হয়ে যায়। মেসি ৮৬ মিনিটে গোল করে দলের জয়ের ব্যবধান বড় করেছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম