শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

খেলা ডেস্ক   |   শনিবার, ২৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আজ। বাংলাদেশ সময় রাত ৩টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। হতে পারে এটি প্রাক মৌসুম প্রস্তুতি কিংবা প্রীতি ম্যাচ। তবুও ক্লাব ফুটবলে এখনও আবেদনের শীর্ষে এল ক্লাসিকো।

মার্কিন সফরে এবার হার দিয়েই সফর শুরু হয়েছে বার্সেলোনার। লস অ্যাঞ্জেলস থেকে আর্সেনালের কাছে ৫-৩ গোলে হেরে এসেছে কাতালানরা। যদিও প্রীতি ম্যাচের ফল সিরিয়াসলি নিতে নারাজ জাভি হার্নান্দেজ।

এদিকে রিয়ালের শুরুটা হয়েছে দুর্দান্ত। এসি মিলানের পর হারিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেডকে। বার্সাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে আত্মবিশ্বাসী লস ব্লাঙ্কোস শিবির। তবে প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলের সেরা দল খেলানোর সম্ভাবনা কম। রিয়ালের হয়ে অভিষেকের অপেক্ষায় নতুন সাইনিং আরদা গুলার। আর ইনজুরি কাটিয়ে কাতানাল একাদশে ফিরতে প্রস্তুত জুলেস কুন্দে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম