শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেনজেমার বিকল্প জোসেলু, চুক্তির ঘোষণা রিয়ালের

খেলা ডেস্ক   |   সোমবার, ১৯ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেনজেমার বিকল্প জোসেলু, চুক্তির ঘোষণা রিয়ালের

করিম বেনজেমার ব্যাক আপ হিসেবে স্ট্রাইকার কেনার পরিকল্পনা ছিল রিয়াল মাদ্রিদের। ওই করিম বেনজেমাই ফ্রি এজেন্টে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন।

ওই জায়গা পূরণে আপাতত একজন স্ট্রাইকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে লস ব্লাঙ্কোসরা। ইস্পানিওলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো স্প্যানিশ স্ট্রাইকার জোসেলুর সঙ্গে সোমবার চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল।

রিয়াল ক্যাস্তিল্লা থেকে উঠে এসে রিয়াল মাদ্রিদের মূল দলে যোগ দিলেও সান্তিয়াগো বার্নাব্যুতে থাকা হয়নি তার। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার ইস্পানিওলে সর্বশেষ মৌসুমে ১৭ গোল করেছেন। এছাড়া হফেনহেইম, ইনট্রাক ফ্রাঙ্কফুট, স্টোকসিটি, লা করুনা, নিউক্যাসল ও আলাভেজে খেলেছেন তিনি।

রোববার রাতে স্পেনের উয়েফা নেশনস লিগ জেতা দলেও ছিলেন জোসেলু। রিয়াল মাদ্রিদ শুক্রবার তাকে ভক্তদের সামনে উপস্থাপন করবে বলে জানিয়েছে

জোসেলুর সঙ্গে চুক্তির বিষয়ে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘ইস্পানিওল থেকে জোসেলুকে ধারে দলে নেওয়ার শর্তে রিয়াল মাদ্রিদ সম্মত হয়েছে। আগামী মৌসুম তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন। ধারের মেয়াদ শেষে কেনার অপশনও আছে চুক্তিতে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম