শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বার্সার মিশন ‘ক্লিনআউট’, জরুরি সভা

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বার্সার মিশন ‘ক্লিনআউট’, জরুরি সভা

জরুরি সভা ডেকেছে বার্সেলোনা বোর্ড। সংবাদ মাধ্যম স্পোর্ত দাবি করেছে, সভার উদ্দেশ্য বার্সার ‘ক্লিনআউট’ অর্থাৎ ৩০ জুনের মধ্যে খেলোয়াড় বিক্রি সম্পন্ন করতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া।

আর্থিক সংকটে আছে বার্সেলোনা। ওই সংকট কাটিয়ে উঠতে বেশ কিছু তরুণ প্রতিভাবান ফুটবলার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি। তাদের জুনের মধ্যে বিক্রি করতে পারলে সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি দুই-একজন খেলোয়াড়ও কিনতে পারবে লা লিগা চ্যাম্পিয়নরা।

বার্সার ক্লিনআউটের তালিকায় আছেন আপাতত ছয় ফুটবলার। বার্সা কোচ জাভি ক্লাবটির সবচেয়ে প্রতিভাবান তরুণ ফুটবলার হিসেবে বিবেচিত আনসু ফাতিকে বিক্রির কথা ভাবছেন। মেসি যাওয়ার পরে তাকে নাম্বার টেন জার্সিও দেওয়া হয়েছিল।

ফাতিকে অ্যাস্টন ভিলার কাছে বিক্রি করা হতে পারে। তবে পরে আবার কেনার কথাও থাকবে ক্লজে। ফ্রেঙ্কি ডি জংকেও ক্যাম্প ন্যুত ছাড়তে হতে পারে। তাকে বিক্রি করলে মোটা অঙ্কের অর্থের সঙ্গে বেতনের বোঝা থেকে রক্ষা পাবে কাতালানরা। ম্যানইউ এবং পিএসজি তার প্রতি আগ্রহী।

এছাড়া ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনহা, স্প্যানিশ লেফট উইঙ্গার ফেরান তোরেসকে বিক্রি করে দিতে চায় বার্সেলোনা। রাফিনহার প্রতি আর্সেনাল ও নিউক্যাসল আগ্রহ দেখিয়েছে। কাতালান ক্লাবটি ৬৮ মিলিয়ন পাউন্ড দাম চেয়েছে। ফেরান তোরেসের দিকে পিএসজি এবং ইন্টার মিলান চোখ রাখছে বলে জানা গেছে। এছাড়া বার্সেলোনা ফ্রাঙ্ক কেসি ও নিকো গঞ্জালেস আছেন বিক্রির তালিকায়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম