শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আইএমএফের ঋণে বৈষম্য আরও প্রকট হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইএমএফের ঋণে বৈষম্য আরও প্রকট হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার পর বাংলাদেশের আর্থসামাজিক বৈষম্য আরও প্রকট হবে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেছেন, বাংলাদেশে আগে থেকেই বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এখন আইএমএফের শর্ত পরিপালনে প্রয়োজনীয় খাতে ভর্তুকি তুলে দেওয়া হলে এ বৈষম্য আরও বেড়ে যেতে পারে।

সোমবার দুপুরে বাজেট সংক্রান্ত এক নাগরিক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

সিপিডি এবং নাগরিক প্লাটফর্ম এই সংলাপের আয়োজন করে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম