শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেসির সঙ্গে ১৫ বছরের ইয়ামালকে তুলনা করলেন জাভি

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসির সঙ্গে ১৫ বছরের ইয়ামালকে তুলনা করলেন জাভি

বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়ে গেলো ১৫ বছর ১৯০ দিন বয়সের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের। মেসির বার্সার জার্সিতে ১৭ বছর তিন মাস বয়সে লিগে অভিষেক হয়েছিল। মেসির রেকর্ড ভেঙেছেন ইয়ামাল। লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে খেলার কীর্তি গড়েছেন তিনি।

শুধু খেলানোর জন্যই তাকে খেলানো নয়। একাডেমিতে জাদু দেখিয়েছে স্প্যানিশ এই তরুণ। শীর্ষ লিগে বদলি নেমে মাঠেও সাহস দেখিয়েছেন তিনি। গোলে ভালো একটা শটও নিয়েছিলেন। কিন্তু তা ফিরিয়ে দেয় রিয়াল বেটিস গোলরক্ষক। এছাড়া ভালো কিছু পাসও এসেছে তার পা থেকে।

বার্সার হেড কোচ জাভি হার্নান্দেজ তরুণ এই শিষ্যর পারফরম্যান্সে খুশি। তার মতে, সাহস দেখিয়েছে ইয়ামাল। তাকে মেসির সঙ্গে তুলনা করে বার্সার কিংবদন্তি মিডফিল্ডার জানিয়েছেন, ইয়ামালের মধ্যে ফাইনাল থার্ডে পার্থক্য গড়ে দেওয়ার ওই ইচ্ছে আছে।

রিয়াল বেটিসের বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর জাভি বলেছেন, ‘আমি তাকে কিছু কাজ দিয়েছিলাম, সেগুলো সে করেছে। ১৫ বছর বয়সেই, চিন্তা করুণ একবার…। সে খুবই আলাদা, আজ সে গোলও পেত, কিন্তু সিলভা ফিরিয়ে দিয়েছে। সে আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, ভয় পায়নি এবং সে প্রতিভায় ভরা। তার ফাইনাল থার্ডে কিছু গুরুত্বপূর্ণ পাস ছিল।’

মেসির বিষয় উঠলে জাভি বলেন, ‘সে (ইয়ামাল) একই রকমের খেলোয়াড়, ফাইনাল থার্ডে সে দারুণ প্রতিভা দেখিয়েছে, যা এখনই বোঝা কঠিন। তাকে দেখে ১৫ বছরের মনে হয়নি, পরিপক্ক মনে হয়েছে। এই দল, এই ক্লাবের হয়ে একটি যুগের স্বাক্ষর সে রেখে যেতে পারে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম