শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আবারও গোলহীন রোনালদো, হার আল নাসরের

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও গোলহীন রোনালদো, হার আল নাসরের

আল নাসরের হয়ে পরপর তিন ম্যাচে গোলহীন ক্রিস্টিয়ানো। সৌদি প্রো-লিগে দুটি ম্যাচের পর আজ কিংস কাপে আল ভেহদার বিপক্ষেও জালে গেল না রোনালদোর কোনো শট। তিনটি ম্যাচেই জয়হীন আল নাসর।

প্রো-লিগে আল ফায়হার সঙ্গে ড্রয়ের পর আল হিলালের কাছে হার। এরপর কিংস কাপে আজ ভেহদার কাছেও ১-০ গোলে হেরেছে আল নাসর। ২৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটা করেছেন আল ভেহদার ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-দাবিদ বিওগুয়েল।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে পাড়ি জমানোর পর এরই মধ্যে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তারপরেও এই মৌসুমটা খালি হাতে শেষ করতে হতে পারে তাকে। আল ভেহদার কাছে আজকের ম্যাচে হারে কিংস কাপের সেমিফাইনালেই শেষ হয়ে গেছে আল নাসরের পথ চলা। ওদিকে সৌদি প্রো-লিগে শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে আল নাসর। সৌদি সুপার কাপ তো আগেই জিতে গেছে আল ইত্তিহাদ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম