শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাসকিন মাঠে ফিরবেন কবে জানা যাবে ঈদের পর

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাসকিন মাঠে ফিরবেন কবে জানা যাবে ঈদের পর

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলার সময় ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ওই ইনজুরির কারণে আইরিশদের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি তিনি।

আগামী মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের ওই সিরিজেও দলে রাখা হয়নি তাকে। ইনজুরিতে পড়া তাসকিন কবে ফিরবেন মাঠে?

এই প্রশ্নের উত্তরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিন গ্রেড ওয়ান সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন। এই ধরনের ইনজুরিতে পড়লে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হয়।

তিনি জানিয়েছেন, তাসকিনের ইনজুরিতে পড়ার দুই সপ্তাহ হয়েছে। ঈদের পর তিন সপ্তাহ পূর্ণ হবে। এরপর তার মাঠে ফেরার সম্ভাব্য সময় জানানো সম্ভব হবে। ঈদের পরে ডানহাতি এই দীর্ঘদেহি পেসার মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করবেন বলেও জানানো হয়েছে।

এছাড়া অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার জাকির হাসান ইনজুরিতে পড়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তার ইনজুরি নিয়ে দেবাশীষ জানিয়েছেন, ফিজিওর অধীনে পুনর্বাসন চলছে জাকিরের। উন্নতি সন্তোষজনক। ঈদের পরে তার ফিট হওয়ার আশা করছেন দেবাশীষ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম