শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভেঙ্কাটেশের সেঞ্চুরিতে ভালো সংগ্রহ কেকেআরের

খেলা ডেস্ক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেঙ্কাটেশের সেঞ্চুরিতে ভালো সংগ্রহ কেকেআরের

কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। সফল হয়েছেন কেবল তিনে নামা ভেঙ্কাটেশ আয়ার। তার সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে ১৮৫ রানের সংগ্রহ পেয়েছে কেকেআর।

টস হেরে ব্যাট করতে নামে কলকাতা। দলটির ওপেনার জগদেশ শূন্য করে ফিরে যান। অন্য ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৮ রান করে আউট হন। চারে নামা অধিনায়ক নিতিশ রানা ফিরে যান ৫ রান করে।

তবে তিনে নামা ভেঙ্কাটেশ অন্য প্রান্তে সাবলীল ছিলেন। কলকাতা তাই ১১ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট হারায় ৫৭ রানে এবং তৃতীয় উইকেট পড়ে ৭৩ রানে। এরপর শার্দুল ঠাকুর ১৩ ও রিংকু সিং ১৮ রান করে আউট হন।

তবে ভেঙ্কাটেশ ১৮তম ওভারে ফিরে যাওয়ার আগে ৫১ বলে খেলেন ১০৪ রানের ইনিংস। ছয়টি চার ও নয়টি ছক্কা হাঁকান এই বাঁ-হাতি ব্যাটার। শেষ দিকে ১১ বলে ২১ রানের ইনিংস খেলেন অফ ফর্ম যাওয়া আন্দ্রে রাসেল। তিনি তিনটি চার ও একটি ছক্কা তোলেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম