শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চিনির দাম কমল কেজিতে ৩ টাকা

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৩৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চিনির দাম কমল কেজিতে ৩ টাকা

পরিশোধিত খোলা ও প্যাকেটজাত চিনির দাম কেজিপ্রতি ৩ টাকা করে কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্স-এর ১৯ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ২৭ মার্চ ২০২৩ তারিখের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে।’

এতে জানানো হয়, পরিশোধিত খোলা চিনি প্রতিকেজি ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনি প্রতিকেজি ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আগামী ৮ এপ্রিল শনিবার থেকে কার্যকর হবে।

বর্তমানে খোলা চিনি প্রতিকেজি ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি প্রতিকেজি ১১২ টাকায় বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম