শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কারণ ছাড়াই দলের বাইরে আফিফ!

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কারণ ছাড়াই দলের বাইরে আফিফ!

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনি খেললেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। এবার তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে দল ছাড়লেন তিনি।

শেষ ওয়ানডের জন্য আফিফকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। বাদ দেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকেও। এর মধ্যে বাঁ-হাতি পেসার শরিফুল ডিপিএল খেলবেন বলে জানানো হয়েছে। তবে আফিফকে বাদ দেওয়ার তেমন কোন কারণ নেই বলে উল্লেখ করেছেন বিসিবির একজন নির্বাচক।

সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিসিবির নির্বাচক প্যানেলের এক সদস্য বলেছেন, ‘আফিফ ঢাকা ফিরে যাচ্ছে। তার দলের বাইরে চলে যাওয়ার আলাদা কোন কারণ নেই। শেষ ওয়ানডে ম্যাচে তার খেলার তেমন সম্ভাবনা নেই বলেই তাকে দলের বাইরে রাখা হয়েছে।’

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ ফর্মহীন থাকায় আফিফের সঙ্গে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় করেন। আইরিশদের বিপক্ষে সিরিজের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে হেড কোচ বলেছিলেন, আফিফের সিরিজ ভালো যায়নি। খেলতে হলে যে ফর্ম সে আগে দেখিয়েছে ওই ছন্দে তাকে ফিরতে হবে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম