শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোটেলে প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তা, হাতেনাতে ধরলেন স্ত্রী; ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোটেলে প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তা, হাতেনাতে ধরলেন স্ত্রী; ভাইরাল ভিডিও

হোটেলের কক্ষে পরকীয়া প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে ধরেছেন তার স্ত্রী। এ সময় ক্ষুব্ধ স্ত্রী প্রেমিকাকে মারতে গেলে তাকে বাধা দিতে গিয়ে স্ত্রীকেই মারধর করেন ওই কর্মকর্তা। ঘটনার একটি ১৮ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাউফলের কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে স্ত্রীকে মারধর করতে দেখা যাওয়া ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের এসআই জাকির হোসেন ভোলায় কর্মরত থাকা অবস্থায় এক তরুণীকে বিয়ে করেন। তাদের সংসারে একাধিক সন্তান রয়েছে। পরে পটুয়াখালীর দুমকী উপজেলার এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

সূত্রের দাবি, ওই নারীকে নিয়ে কুয়াকাটার একটি হোটেলে অবস্থান করছিলেন জাকির হোসেন। খবর পেয়ে সেখানে গিয়ে স্ত্রী দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তিনি ওই নারীকে মারধরের চেষ্টা করলে তাকে ঠেকাতে গিয়ে স্ত্রীকে মারধর করেন জাকির।

পুলিশ সূত্রের দাবি, চাকরি বাঁচাতে পরে ওই পরকীয়া প্রেমিকাকে বিয়ে করেন জাকির হোসেন। বর্তমানে দুই স্ত্রীকে নিয়ে সংসার করছেন তিনি। তবে ১৮ সেকেন্ডের ভিডিওটি ঠিক কবে ও কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে এসআই জাকির হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনা বাউফলের নয়। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম