শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিশ্বকাপে যেতে না পারা বেনিন এবার মেসির সম্ভাব্য শেষ প্রতিপক্ষ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপে যেতে না পারা বেনিন এবার মেসির সম্ভাব্য শেষ প্রতিপক্ষ

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ ঘিরে আগ্রহের কেন্দ্রে এবার আফ্রিকার দেশ বেনিন। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসে প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে এটিই হতে পারে মেসির শেষ ম্যাচ।

গত আগস্টের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হওয়ার কথা থাকলেও দেশের মাটিতে সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বিদায়ের সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ফিফার সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক সূচিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ৬ অক্টোবর একই শহরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে এই পর্ব। মেসিকেও রাখা হয়েছে ওই ম্যাচের স্কোয়াডে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৯৩তম অবস্থানে থাকা বেনিন পশ্চিম আফ্রিকার একটি দেশ। গিনি উপসাগরের তীরে অবস্থিত দেশটির সীমান্ত রয়েছে টোগো, নাইজেরিয়া, বুরকিনা ফাসো ও নাইজারের সঙ্গে। রাজধানী পোর্তো-নোভো হলেও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর কোতোনো। দেশটির জনসংখ্যা প্রায় দেড় কোটি।

বেনিনের সরকারি ভাষা ফরাসি। এর পাশাপাশি ফন ও ইউরুবাসহ বিভিন্ন স্থানীয় ভাষার প্রচলন রয়েছে। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হলেও এখনো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি দেশটি।

তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো মূল পর্বে খেলার খুব কাছাকাছি পৌঁছেছিল বেনিন। ২০২৫ সালের মার্চে নিষিদ্ধ মিডফিল্ডার তেবোহো মোকোয়েনেকে খেলানোর কারণে লেসোথোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২-০ গোলের জয় ৩-০ ব্যবধানে পরাজয় হিসেবে গণ্য করা হয়। এতে ‘সি’ গ্রুপের সমীকরণ বদলে যায় এবং শেষ ম্যাচের আগে শীর্ষে উঠে আসে বেনিন।

শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হতো তাদের। কিন্তু ভিক্টর ওসিমহেনের হ্যাটট্রিকে নাইজেরিয়ার কাছে ৪-০ গোলে হেরে যায় বেনিন। অন্যদিকে রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে দক্ষিণ আফ্রিকা এবং সরাসরি বিশ্বকাপের টিকিট পায়।

গ্রুপে দ্বিতীয় হয়ে আফ্রিকান প্লেঅফে যায় নাইজেরিয়া। আর তৃতীয় স্থানে থেকে বেনিনের বিশ্বকাপযাত্রার স্বপ্ন শেষ হয়ে যায়।

বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হলেও এবার মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েছে বেনিন। আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটি তাই আফ্রিকান দলটির জন্যও নিজেদের সামর্থ্য তুলে ধরার বড় মঞ্চ হয়ে উঠতে পারে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম