শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জো রুট কি ভাঙবেন শচীনের টেস্ট রানের বিশ্বরেকর্ড?

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জো রুট কি ভাঙবেন শচীনের টেস্ট রানের বিশ্বরেকর্ড?

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড এখনো ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে। ১৫ হাজার ৯২১ রানের সেই ঐতিহাসিক মাইলফলক ভাঙার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট।

এখন পর্যন্ত ৩০৭ টেস্ট ইনিংসে ১৪ হাজার ২০৮ রান করেছেন রুট। ফলে শচীনের রেকর্ড থেকে আর ১ হাজার ৭১৩ রান দূরে রয়েছেন এই ইংলিশ ব্যাটার।

রুটের ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার স্যার ভিভিয়ান রিচার্ডস। তাঁর মতে, রুট যদি একইভাবে খেলা চালিয়ে যেতে পারেন, তাহলে শচীনের দীর্ঘদিনের বিশ্বরেকর্ড ভাঙা তাঁর পক্ষে অসম্ভব নয়।

বিবিসির জনপ্রিয় ক্রিকেট অনুষ্ঠান ‘টেস্ট ম্যাচ স্পেশাল’-এ রুটের প্রশংসা করে রিচার্ডস বলেন, শচীনের রেকর্ড টপকে যাওয়া রুটের জন্য দারুণ এক মাইলফলক হবে।

এ সময় ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ওপেনার স্যার জেফ্রি বয়কটকে নিয়েও রসিকতা করেন রিচার্ডস। তিনি ইঙ্গিত দেন, রুট যদি টেস্টে সর্বোচ্চ রানের শীর্ষে উঠে আসেন, তাহলে ইয়র্কশায়ারের ইতিহাসে সেরা ব্যাটারের মর্যাদার ‘ব্যাটন’ বয়কটের হাত থেকে রুটের হাতে চলে যাবে।

এদিকে শচীনের রেকর্ড ভাঙার বিষয়ে আশাবাদী রুটের বাবা ম্যাট রুটও। টকস্পোর্ট ব্রেকফাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতৃত্বের চাপ জো রুটের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে না।

তিনি মনে করিয়ে দেন, ইংল্যান্ডের অধিনায়ক থাকাকালীনও এক মৌসুমে প্রায় ১ হাজার ৭০০ রান করেছিলেন রুট। তাঁর মতে, শরীর ফিট থাকা, মনোযোগ ধরে রাখা এবং ক্রিকেটের প্রতি ক্ষুধা অটুট থাকলে শচীনের রেকর্ডও ছুঁতে পারবেন জো রুট।

শচীনের ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড ভাঙতে রুটের প্রয়োজন আর ১ হাজার ৭১৩ রান। এখন দেখার বিষয়, ধারাবাহিকতার এই দৌড়ে ইংলিশ তারকা শেষ পর্যন্ত ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকের মুকুট ছিনিয়ে নিতে পারেন কি না।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম