শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরানি রিয়ালের রেকর্ড পতন, ১ ডলারে মিলছে ২০ লাখ রিয়াল

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানি রিয়ালের রেকর্ড পতন, ১ ডলারে মিলছে ২০ লাখ রিয়াল

যুদ্ধ, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও নতুন অর্থনৈতিক চাপের আশঙ্কায় ইরানের মুদ্রা রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। রবিবার খোলাবাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দাম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে খোলাবাজারে ১ ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে প্রায় ২০ লাখ রিয়াল।

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা এবং ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার মধ্যেই রিয়ালের এই নজিরবিহীন পতন ঘটেছে। সপ্তাহের শুরুতে খোলাবাজারে ১ ডলারের দাম ছিল প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানেই ডলারের বিপরীতে রিয়ালের দর আরও কমেছে।

রিয়ালের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় কয়েক দশক আগের বিনিময় হারের সঙ্গে তুলনা করলে। ১৯৭০-এর দশকের মাঝামাঝি, ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠার আগে, ১ ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য ছিল প্রায় ৭০ থেকে ৭৫ রিয়াল।

এদিকে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঘিরে বাড়তে থাকা উত্তেজনা ইরানের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় জনমনে অসন্তোষও বাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক চাপের আশঙ্কা রিয়ালের দরপতনের অন্যতম কারণ। পাশাপাশি তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন ঘিরে অনিশ্চয়তাও সংকটকে আরও গভীর করছে।

সব মিলিয়ে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক অচলাবস্থার সম্মিলিত চাপে ইরানের মুদ্রাবাজারে অস্থিরতা আরও তীব্র হয়ে উঠেছে।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম