শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুলিভানকে চড়, মেসির শাস্তি—গুনতে হলো বড় অঙ্কের জরিমানা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুলিভানকে চড়, মেসির শাস্তি—গুনতে হলো বড় অঙ্কের জরিমানা

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে উত্তেজনার মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানকে চড় মেরে এবার শাস্তির মুখে পড়েছেন ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি। অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বড় অঙ্কের জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)।

বুধবার রাতে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ঘটে ঘটনাটি। সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তার ঘাড়ের পেছনে চড় মারেন মেসি। ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এমন কাণ্ড ঘটে।

একই ম্যাচে সুলিভানের সঙ্গে সংঘর্ষের সময় তার মাথা ও ঘাড়ে হাত দেওয়ার ঘটনায় ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস।

ম্যাচের শেষদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অফ দ্য বল সংঘর্ষের ঘটনায় মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ক্যান সুলিভান লাল কার্ড দেখেন। তবে পরবর্তী পর্যালোচনায় ক্যান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এমএলএসের স্বাধীন পর্যালোচনা প্যানেল।

তবে গোল ও অ্যাসিস্টে ম্যাচটি মেসির জন্য ছিল স্মরণীয়। বাবার মৃত্যুর পর প্রথমবার গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলেও সহায়তা করেন আর্জেন্টাইন তারকা।

এদিকে একই দিনে মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিশকেও অন্য এক ম্যাচে ইচ্ছাকৃতভাবে ফাউল আদায়ের চেষ্টা বা ‘এমবেলিশমেন্ট’-এর অভিযোগে জরিমানা করেছে এমএলএস।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম