শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তানজিদের সেঞ্চুরি, মিরাজের লড়াইয়ে ২২৮ রানের লিড বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তানজিদের সেঞ্চুরি, মিরাজের লড়াইয়ে ২২৮ রানের লিড বাংলাদেশের

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শনিবার ১৩৮ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারায় শান্তবাহিনী। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২২৮ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন তানজিদ হাসান। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৮৪ এবং মেহেদী হাসান মিরাজ করেন ৬৫ রান।

তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে হাসান মাহমুদের উইকেট হারায় তারা। ৯২ বলে ১৪ রান করে ফেরেন হাসান। এতে ভেঙে যায় ১৭০ বলের ৪৬ রানের জুটি।

এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন মিরাজ। দুজন মিলে যোগ করেন ১৮ রান। হ্যাজেলউডের বলেই ১৭ রান করে ফেরেন তাইজুল।

এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান মিরাজ। মিচেল স্টার্কের করা ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। টেস্টে এটি তার দশম পঞ্চাশ। শেষ পর্যন্ত ৬৫ রানে থামেন মিরাজ।

তৃতীয় দিনে বাংলাদেশের ৪ উইকেটের সবকটিই শিকার করেছেন হ্যাজেলউড। সব মিলিয়ে ৮৯ রানে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম