শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইতালির কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন পিরলো

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতালির কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন পিরলো

ইতালি জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার আলোচনা থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিতর্কের পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) কোচ হওয়ার সম্ভাবনা আর নেই।

রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেট-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পিরলোর সম্পৃক্ততা প্রকাশ্যে আসার পর ইতালিতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ কারণেই ফেডারেশন তাকে নিয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে। এমনকি ইতালির কিছু মহল থেকে তার সম্ভাব্য নিয়োগের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও বলা হয়েছিল।

ইনস্টাগ্রামে প্রকাশিত দীর্ঘ পোস্টে পিরলো লেখেন, ‘গত কয়েক দিনে আমাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আমি তিক্ততার সঙ্গে দেখেছি। প্রতিষ্ঠান, ফেডারেশন এবং সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা রেখেই এত দিন নীরব ছিলাম। তবে এখন মনে করছি, কিছু মৌলিক বিষয় পরিষ্কার করা প্রয়োজন।’

নিজের পেশাদার চুক্তি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে পিরলো বলেন, ‘খেলোয়াড় ও কোচ হিসেবে আমি যেসব দেশে কাজ করেছি, সব সময় সেসব দেশের আইন এবং আইনসম্মত চুক্তিকে সম্মান করেছি। এই পেশাদার চুক্তির সঙ্গে রাজনৈতিক অবস্থান যুক্ত করা মানে এমন কিছু বিশ্বাস আমার ওপর চাপিয়ে দেওয়া, যা আমি কখনো প্রকাশ করিনি এবং যা আমার বিশ্বাসও নয়।’

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত সাবেক সতীর্থ পাওলো মালদিনি ও লিওনার্দোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পিরলো। তিনি বলেন, ‘আমাকে যোগ্য মনে করা এবং আমার ওপর আস্থা রাখার জন্য পাওলো মালদিনি ও লিওনার্দোকে ধন্যবাদ জানাই। ইতালিয়ান ফুটবলের প্রতি তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও ভালোবাসা সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন।’

ইতালি জাতীয় দলের পরবর্তী কোচ কে হবেন, সে বিষয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম