শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভিভা এস্পানা, ভামোস এস্পানা

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিভা এস্পানা, ভামোস এস্পানা

বিশ্বকাপ জিতে দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছে স্পেন ফুটবল দল। গত সোমবার সন্ধ্যায় ছাদখোলা বাসে করে রদ্রি-ইয়ামালরা রাজধানী মাদ্রিদে জমকালো বিজয় প্যারেডে অংশ নিয়েছেন। প্রায় ২০ লাখ মানুষ জড়ো হয়েছিল বিশ্বকাপজয়ীদের সংবর্ধনা জানাতে। তাদের পরনে ছিল স্পেনের ঐতিহ্যবাহী লাল-হলুদ জার্সি। সেই জার্সির জোয়ারে রাজধানীর কেন্দ্রে অবস্থিত সিটি সেন্টার পরিণত হয়েছিল লাল সমুদ্রে। সেই সমুদ্র থেকে ‘ভিভা এস্পানা’, ‘ভামোস এস্পানা’ স্লোগানে প্রকম্পিত হয় চারদিক।

পড়ন্ত বিকেলে ছাদখোলা বাসে বিশ্বকাপ ট্রফি নিয়ে বিজয় প্যারেড শুরু করে স্পেন ফুটবল দল। রাস্তার দুই পাশে জনতার ভিড়ে তাদের গন্তব্য রাজধানীর কেন্দ্রে অবস্থিত সিবেলেস স্কয়ারে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। সেখানে তাদের অপেক্ষায় ছিল ‘লাল সমুদ্র’। সেই সমুদ্রের মধ্য দিয়ে মঞ্চে গিয়ে ওঠেন ফুটবলাররা। সেখানে একে একে স্কোয়াডের সবাইকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রত্যেক ফুটবলার নিজের পছন্দের গানের সঙ্গে স্টেজে হাজির হন। তাদের সবার পরনে ছিল ‘উই আর চ্যাম্পিয়ন্স’ লেখা টিশার্ট।

পরিচয় পর্ব শেষে কলম্বিয়ান পপ তারকা শাকিরার পাঠানো একটি ভিডিওবার্তা শোনানো নয়। সেই বার্তায় সুন্দরী এই গায়িকা বলেন, ‘একতার শক্তি পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে স্পেন। এক মন, এক হৃদয়!’ কোচ ফুয়েন্তেও একই রকম বার্তা দেন। নিজ দলের খেলোয়াড়দের ‘বিশ্বসেরা’ বলে প্রশংসায় ভাসান তিনি। তখন দর্শকদের পরামর্শ দেন, একতার শক্তির কথা যেন তারা ভুলে না যায়। পুরো দলকে নিয়ে সেখানে আবার ফটোসেশন হয়। অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে ধরলে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। এর পরই শুরু হয়ে যায় উদ্দাম পার্টি। পুরো রাত আনন্দে মাতোয়ারা ছিল মাদ্রিদ।

রোববার নিউইয়র্কের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে স্পেন। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে মাদ্রিদ বিমানবন্দরে এসে পৌঁছায় ফুটবলারদের বহনকারী বিশেষ বিমান। পরে বিমান থেকে বেরিয়ে আসেন অধিনায়ক রদ্রি, কোচ লুইস দে লা ফুয়েন্তে, মার্ক কুকুরেয়া, লামিনে ইয়ামাল, আইমেরিক লাপোর্তেরা। রদ্রির হাতে ছিল বিশ্বকাপ। বিমানের দরজায় দাঁড়িয়ে তিনি সেই সোনালি ট্রফি সমর্থকদের উদ্দেশে তুলে ধরতেই তাদের হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে চারদিক। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যান রাজপ্রাসাদে। সেখানে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রাজপরিবারের সদস্যরা ফুটবলারদের বরণ করে নেন। রাজকীয় মধ্যাহ্নভোজের পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দেখা করতে যান তারা।

প্রধানমন্ত্রীর বাসভবন মনক্লো প্যালেস থেকে শেষ বিকেলে শুরু হয় বিজয় প্যারেড। তাদের বাসের সামনে লেখা ছিল ‘কিংস অব দ্য ওয়ার্ল্ড’। আর রাস্তার পাশে থেকে, বাড়ির বারান্দা থেকে ফুটবলারদের উদ্দেশে ‘চ্যাম্পিয়ন’ স্লোগান দিয়েছেন দর্শকরা। এর মাঝেই গণমাধ্যমকে গোল্ডেন বল জেতা রদ্রি বলেন, ‘দেশের হয়ে বিশ্বকাপ জেতার মতো আনন্দে আর কিছুতে নেই। আমাদের এই প্রজন্ম জাভি-ইনিয়েস্তাদের বিশ্বকাপ জিততে দেখেছি। এখন আমরাও জিতেছে।’

পর্তুগাল ও মরক্কোর সঙ্গে ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন। সেই আসরে শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ মিডফিল্ডার পেদ্রি। লামিনে ইয়ামাল, পাউ কুবারসি, গাভিরা চার বছর পর আরও পরিণত হয়ে উঠবেন বলেই বিশ্বাস এ তরুণ ফুটবলারের।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম